নির্বাচন

শেষ হলো মনোনয়নপত্র জমার নির্ধারিত সময়

শেষ হলো মনোনয়নপত্র জমার নির্ধারিত সময়
শেষ হলো মনোনয়নপত্র জমার নির্ধারিত সময়

শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত সময়।

দুই দিনে প্রায় দেড়শোর মতো মনোয়নপত্র জমা হয়েছে ঢাকার রির্টার্নিং অফিসারের কার্যালয়ে। আওয়ামী লীগ-বিএনপির মনোনিত প্রার্থীদের পাশাপাশি অন্যান্য দলের প্রার্থীরাও জমা দিয়েছেন মনোনয়নপত্র।

লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয় এমন কোনো কাজ সরকার করবে না বলে জানান আওয়ামী লীগ প্রার্থীরা।

তবে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরা মনে করছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে ব্যর্থ নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বুধবার সকাল থেকেই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভিড় করেন বিভিন্ন দলের প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে নিজেদের সমর্থকদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিভিন্ন দলের প্রার্থীরা।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের মধ্যে ঢাকা-১০ আসনে ফজলে নূর তাপস, ঢাকা ১৩ আসনে সাদেক খান, ঢাকা ১৪ আসনে আসলামুল হক, ঢাকা ১৮ আসনে সাহারা খাতুন মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ঢাকা ১৬ আসন থেকে ইলিয়াস মোল্লাসহ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা।

বিএনপি মনোনিত প্রার্থীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অনেকেই নিজে না এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ঢাকা-১৩ আসন থেকে আব্দুস সালাম, আসাদুজ্জামান রিপন ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জামাতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিএনপি প্রার্থীরা অভিযোগ করেছেন, আচরণবিধি লঙ্ঘন হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে ঢাকা ১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। এছাড়া ঢাকা-৬ থেকে কাজী ফিরোজ রশিদসহ জাতীয় পার্টির বেশ কিছু নেতা মনোনয়নপত্র দাখিল করেন। মহাজোটের সঙ্গে নির্বাচন করার দৃঢ় প্রত্যেয় ব্যক্ত করেন তারা।

নির্বাচন সুষ্ঠু হওয়ার স্বার্থে নির্বাচন কমিশনকে আরো কঠোর হওয়ার আহবান জানিয়েছেন বাম দলের প্রার্থীরা।

এদিকে, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজম।

ঘোষিত তফসিল অনুযায়ী ২ ডিসেম্বর হবে মনোনয়ন যাচাই-বাছাই, ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় এবং ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ