আসন্ন একাদশ সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে— নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা সুশৃঙ্খলভাবে জমা দিয়েছেন এবং কোথাও কেউ আচরণবিধি অমান্য করেননি বলে জানান সিইসি।
প্রার্থী যে দলেরই হোক না কেন সবার সঙ্গে সমান ব্যবহার করতে হবে।
একজন প্রার্থী যখন নির্বাচনের মাঠে নামবেন তখন তাকে একজন প্রার্থী হিসেবে দেখতে হবে— এ কথা উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের মাঠে দল ও একক ব্যক্তির কোনো পরিচয় নেই তিনি শুধু মার্কা বা প্রতীকের প্রার্থী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: