নির্বাচন

সেনা কর্মকর্তা-প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধি লঙ্ঘন নয়: ইসি

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সাক্ষাত নির্বাচনী আচরণ লঙ্ঘন করেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। শুক্রবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাববে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, যদি গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালানো হয় তবে ব্যবস্থা নেয়া হবে। কোনো কর্মকর্তা যদি পক্ষপাতমূলক আচরণ করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন সফলভাবে অনুষ্ঠানের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে— উল্লেখ করে তিনি আরো বলেন, এগুলো মোকাবেলা করেই একটি সুষ্ঠু নির্বাচন করা হবে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রায় দেড়শতাধিক সাবেক সামরিক কর্মকর্তা নিয়ে বৈঠক করে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, ভবিষ্যতে গণভবন ও বঙ্গভবনকে ব্যবহার করে যদি নির্বাচনী প্রচরণা চালানো হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ পর্যন্ত সকলদল নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করায় এ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও আশা প্রকাশ করেন এ নির্বাচন কমিশনার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ