নির্বাচন

আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ: কমিশনার রফিকুল

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

সকলের ভোটাধিকার নিশ্চিত করতে এবং সুষ্ঠু নির্বাচনে নির্বাচনী কর্মকর্তাদের আইন মেনে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচনের দিন সব ধরণের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন— ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে এবং দায়িত্ব পালনে নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হয়ে সাহসের সাথে কর্তব্য পালন করতে হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের মান-সম্মান সফলতা নির্বাচনী কর্মকর্তাদের ওপর ন্যস্ত, তাই আইনানুগ ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

ভোটাররা কেন্দ্রে যেতে পারবেন কিনা এ শঙ্কা থেকে মুক্ত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেবে কমিশন—এ কথা উল্লখে করে তিনি বলেন, কেন্দ্রে যাওয়ার জন্য পরিবেশ তৈরির দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের।

নির্বাচনের আগে ব্যালট পেপারসহ অন্য মালামাল পৌঁছালে সেগুলো ভালোভাবে বুঝে নিতে হবে—আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল না হয়ে নিজ দায়িত্বে মালামাল রাখতে হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ