নির্বাচন

কাদের সিদ্দিকী -রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল

কাদের সিদ্দিকী
কাদের সিদ্দিকী

টাঙ্গাইলে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এবং হবিগঞ্জ-১ আসনে অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে গণফোরাম প্রার্থী রেজা কিবরিয়া ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

টাঙ্গাইল জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

তিনি বলেন, কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঋণখেলাপির দায়ে তার দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।

এ বিষয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, কিছু ঋণ পরিশোধ করা হয়েছে আগামী ৪ তারিখে ব্যাংকের সঙ্গে বৈঠক হবে— তারপর আপিল করব।

তবে কোন ব্যাংকে তার কী পরিমাণ ঋণ রয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

এদিকে, হবিগঞ্জ-১ আসনে অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে গণফোরাম প্রার্থী রেজা কিবরিয়া ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল বলেন, ঋণখেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড বিভাগ ও ঢাকা ব্যাংক থেকে পাঠানো অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আর কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কেয়া আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন— না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ