নির্বাচন

মনোনয়ন বাতিলের প্রতিবাদে ইসিতে বিএনপির চিঠি

মনোনয়ন বাতিলের প্রতিবাদে ইসিতে বিএনপির চিঠি
মনোনয়ন বাতিলের প্রতিবাদে ইসিতে বিএনপির চিঠি

মানিকগঞ্জে সাতজনের মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি।

রোববার দুপুরে নির্বাচন কমিশনে (ইসিতে) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠিটি পৌঁছে দেন বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা বিজন কান্তি সরকার।

নির্বাচন কমিশনে আলোচনার পর বিএনপিকে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে আপিলের পরামর্শ দিয়েছে ইসি।

বিএনপির এ নেতা আশা করেন, তাদের আপিল ‘হয়ত’ গৃহীত হবে।

চিঠিতে মির্জা ফখরুল বলেন, আমি অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে, মানিকগঞ্জের জেলা প্রশাসক কর্তৃক দলীয় মনোনয়নপত্রে আমার প্রদত্ত স্বাক্ষর গ্রহণ করছে না যা অনাকাঙ্ক্ষিত। আমি দৃঢ়তার সাথে জানাচ্ছি যে, মানিকগঞ্জ জেলার প্রতিটি আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীগণ আমার সুপরিচিত এবং আমি নিজে তাদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছি— এ বিষয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই।

মির্জা ফখরুল তার স্বাক্ষরিত প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে অনুরোধ করেন।

এর আগে মির্জা ফখরুলের স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করে মানিকগঞ্জের তিনটি আসনে বিএনপির সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রির্টানিং কর্মকর্তা।

প্রার্থীদের মনোনয়নপত্রে মহাসচিবের স্বাক্ষরের বিষয়ে বিজন কান্তি সরকার বলেন, বলেছি, এটাই কারেক্ট সিগনেচার। ৭০০-৮০০ মনোনয়নপত্রে মহাসচিব স্বাক্ষর করেছেন। সিগনেচার একটু এদিক-সেদিক হলেও হতে পারে। কিন্তু কনফার্ম করে দেওয়ার পরও বাতিল করা যা আমাদের কাছে দুর্ভাগ্যজনক।

মানিকগঞ্জের জেলা প্রশাসকের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, সারবত্তাহীন অভিযোগের কারণে কারও মনোনয়নপত্র বাতিল করাই ‍যুক্তিসঙ্গত কথা না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ