আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশন-ইসিতে আপিল করতে পারবেন।
নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান বলেন, এ আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর। ইসি যদি আপিল বাতিল করেন তবে সেই প্রার্থী আদালতেও যেতে পারবেন।
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৮ নভেম্বর। আর আজ-রোববার ছিল মনোনয়ন যাচাই–বাছাই।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: