নির্বাচন

বাতিল হওয়া প্রার্থীরা আপিল করছেন

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সোমবার আপিল করতে শুরু করেছেন নির্বাচন কমিশনে।

আজ, কাল ও পরশু অর্থাৎ ৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন তারা।

আপিলের ওপর শুনানি হবে ৬,৭ ও ৮ ডিসেম্বর। আপিল বাতিল হলে প্রার্থীরা আদালতেও যেতে পারবেন।

গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে প্রভাবশালী রাজনীতিকসহ ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে ৩০০টি আসনে ৩০৬৫ থেকে কমে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭৯। সবচেয়ে বেশী বিএনপি ও ঐক্যফ্রন্টের ৮১টি মনোনয়ন বাতিল হয়েছে। ৬টির বেশি মনোনয়ন বাতিল হয়েছে ১১টি আসনে। ৩৫টি আসনে কোন মনোনয়নপত্র বাতিল হয়নি।

দুই বছরের বেশি সাজা, ঋণখেলাপির অভিযোগ, হলফনামায় গরমিল ও স্বাক্ষর ভুলের কারণে এসব মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ