নির্বাচন

মঙ্গলবার আপিল করেছেন ২৩৪ জন

দিনের মতো আপিল করছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা
দিনের মতো আপিল করছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা

একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে-ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিল করছেন ২৩৪ জন প্রার্থী।

আপিলের জন্য আটটি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, প্রতিজন সংক্ষুব্ধ প্রার্থীর আপিলের শুনানি করে তা নিষ্পত্তি করা হচ্ছে। প্রার্থীরা সকলেই ন্যায় বিচার পাবেন।

আজ দ্বিতীয় দিনে ৮টি বুথের প্রতিটিতে আলাদা বিভাগের প্রার্থীরা আপিল করছেন।

এ কমিশন জানিয়েছেন, আগামীকালও মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর। আপিল বাতিল হলে প্রার্থীরা আদালতেও যেতে পারবেন।

এর আগে গতকাল প্রথম দিনে গোলাম মাওলা রনি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ৮২ জন প্রার্থী মনোয়ন বাতিলের বিরুদ্ধে কমিশনে আপিল করেন।

রিটার্নিং কর্মকর্তারা নানা অজুহাত ও সামান্য ভুলের জন্য মনোনয়নপত্র বাতিল করেছেন, এমন অভিযোগ তুলে আপিলের ন্যায় বিচার পাবেন বলে আশা তাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ