নির্বাচন

সব প্রার্থীর অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেয়ার নির্দেশ: সিইসি

 কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপরাধ দমনে গঠিত ইলক্টোরাল কমিটির বিচারকদের সব প্রার্থীর অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদা।

তিনি বলেন, বিচারকদের সম্পূর্ণ শক্তি নিয়োগ করতে হবে। যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারকদের সমন্বয়ে গঠিত কমিটিগুলো যথাযথভাবে দায়িত্ব পালন না করায় ক্ষোভ প্রকাশ করেন সিইসি।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তদন্ত কমিটির বিচারকদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন ভবনে তদন্ত কমিটির বিচারকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন।

নির্বাচন তদন্ত কমিটির বিচারকদের সব প্রার্থীর অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেয়ার নির্দেশ দেন সিইসি।

সিইসি বলেন, আচরণবিধি লঙ্ঘনসহ নানা অপরাধের প্রতিকার না পাওয়ার অভিযোগ এরই মধ্যে নির্বাচন কমিশনে আসা শুরু হয়েছে। মাঠ পর্যায়ে তদন্ত কমিটির নিরব থাকায় এগুলো সরাসরি ইসিতে আসছে বলে জানান তিনি।

যুগ্ম জজ পর্যায়ের বিচারকদের সমন্বয়ে গঠিত কমিটিগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করায় তাদের ক্ষোভ প্রকাশ করেন সিইসি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কমিশনাররা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে একপক্ষের আধিপত্য বিস্তার কার্যকর হয় না।

ভয়ভীতি ও চাপ উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে আইনের যথাযথ প্রয়োগের আহ্বান জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ