নির্বাচন

ইসিতে আপিল শুনানি

ইসিতে আপিল শুনানি: প্রার্থিতা ফিরে পেলেন রনি

গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাজধনীর আগারগাঁওয়ে ইসি এজলাস কক্ষে শুনানি শেষে আওয়ামী লীগের সাবেক এ আলোচিত সাংসদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ পর্যন্ত ২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তারা হলেন: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবাব মো. শামছুল হুদার আপিল শুনানি দিয়ে শুরু হয়। পটুয়াখালী-৩ আসনে মো. গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মিল্টন মোর্শেদের আপিল শুনানি শেষে তাকে প্রার্থিতা ফিরিয়ে দেয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল।

প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-১ আসনের বিএনপির আরেক প্রার্থী খন্দকার আবু আশফাকও। তিনিও উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

একইভাবে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে জামালপুর-৪ আসনের বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম এবং ঢাকা-২০ আসনের প্রার্থী তমিজ উদ্দিনেরও। তাদের ক্ষেত্রেও একই অপরাধ ছিল।

এর আগে গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে হলফনামায় স্বাক্ষর না থাকায় গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার। প্রার্থীতা ফিরে পেতে পরে তিনি ইসিতে আপিল করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে রনিসহ ৫৪৩ জন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।

আজ- বৃহস্পতিবার সকাল থেকে আপিল শুনানি শুরু হয়।

এ আপিল আবেদন শুনানি ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

উল্লেখ্য, গত ২৮ নভেরের মধ্যে ৩ হাজার ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে বাদ পড়েন ৭৮৬ জনের, বৈধ প্রার্থীর মনোনয়নপত্র রয়েছে ২ হাজার ২৭৯জনের।

মনোনয়নপত্র বাছাইকালে ২২৭৯জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬ জনের অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

তাদের মধ্যে বিএনপির ১৪১জনের, আওয়ামী লীগের ৩ জনের এবং জাতীয় পার্টির ৩৮জনের মনোনয়নপত্র রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪জনের।

৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০০ সংসদীয় আসনে ৩০৬৫ জনের মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট ২৫৬৭, আর স্বতন্ত্র ছিল ৪৯৮ জন।

আগামী শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আর বোরবার প্রতীক বরাদ্দ। তারপর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ