নির্বাচন

দ্বিতীয় দিনে ৮৩ প্রার্থীর মনোনয়ন পত্রের বৈধতা দিয়েছে ইসি

 নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

আপিল নিস্পত্তির দ্বিতীয় দিনে ৮৩ প্রার্থীর মনোনয়ন পত্রের বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপিলে সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া, চিত্রনায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রার্থীতা ফিরে পেয়েছেন।

তবে জাপা'র সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারসহ ৬০ জনের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে কমিশন। আর বিএনপি নেতা আমান উল্লাহ, আফরোজা আব্বাসের আপিলের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে পরে আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে সংক্ষুদ্ধ ব্যক্তিদের।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে দ্বিতীয় দিনের মতো শুরু হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন প্রত্যাশীদের আপিলের পক্ষে-বিপক্ষে শুনানি। শুনানিতে অন্যান্য কমিশনার, ইসি সচিবও অংশ নেন।

দ্বিতীয় দিন ১৫০ প্রার্থীর আপিল নিষ্পত্তি করে কমিশন। ঋণ খেলাপি, হলফ নামায় সাক্ষর না থাকা, তথ্য গোপন, প্রার্থীদের সাজা, ১ শতাংশ ভোটারের যথাযথ সাক্ষর না দেওয়াসহ নানা কারণে রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছিলেন।

এসব প্রার্থীদের মধ্যে শুনানি শেষে বৈধতা ফিরে পেয়েছেন গণফোরাম প্রার্থী রেজা কিবরিয়া, আওয়ামী লীগের পঙ্কজ দেবনাথ, বিএনপির মো. আব্দুল্লাহ, জাতীয় পার্টির মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা, নাসরিন জাহান রত্না।

তবে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনও বহাল রেখেছে। ইমরান এইচ সরকার, সামির কাদের চৌধুরী, আবদুল লতিফ জানিসহ ৬৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মামলা থাকায় বিএনপি প্রার্থী আমান উল্লাহ আমান ও হিসাবে গরমিলের কারণে বাতিল হওয়া আফরোজা আব্বাসের আপিলের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে কমিশন।

শনিবার শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ পর্যন্ত আপিলের শুনানি হবে। ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ