নির্বাচন

১৭টি আসনে একক প্রার্থী নিশ্চিত করেছে আ.লীগ

আ.লীগ
আ.লীগ

যে ১৭টি আসনে দুটি করে প্রার্থী রেখেছিল আওয়ামী লীগ- সেখানে একক প্রার্থী নিশ্চিত করা হয়েছে।

রংপুর-৬ থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, কিশোরগঞ্জ-২ থেকে সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা-১৭ থেকে চিত্রনায়ক ফারুক পেয়েছেন নৌকার মনোনয়ন। বাদ পড়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ।

কৌশলগত কারণে যে ১৭টি আসনে আওয়ামী লীগ দুজন করে প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল, সেখানে একক প্রার্থী ঠিক করা হয়েছে। শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সেইসব প্রার্থী বা তাদের মনোনীত ব্যক্তিদের হাতে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।

রংপুর-৬ আসনটি সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। কিশোরগঞ্জ- ২ থেকে মনোনয়ন পেয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। উপদেষ্টা পরিষদের সদস্য ড. মহিউদ্দীন খান আলমগীর মনোনয়ন পেলেন চাঁদপুর-এক থেকে।

পটুয়াখালী- ২ আসনে চিফ হুইপ আসম ফিরোজ, নওগাঁ-৫ এ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দীন জলিল জন, নাটোর-১ এ শহিদুল ইসলাম বকুল, নড়াইল-১ এ বি এম কবিরুল হক, বরগুনা-১ এ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

টাঙ্গাইল-২ এ ছোট মনির, জামালপুর-১ এ আবুল কালাম আজাদ, জামালপুর-৫ এ মোজাফফর হোসেন, ঢাকা-৫ এ হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-৭ এ হাজী মোঃ সেলিম, ঢাকা-১৭ এ আকবর হোসেন পাঠান ফারুক, চাঁদপুর-৪ এ জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, লক্ষীপুর-৩ থেকে এ কে এম শাজাহান কামাল আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

চাঁদপুর-২ থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ।এখানে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন রুহুল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ