নির্বাচন

কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত

কাদের সিদ্দিকী
কাদের সিদ্দিকী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

শনিবার সকালে আপিল শুনানির পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়।

গত ২ ডিসেম্বর খেলাপি ঋণ থাকার কারণে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

জাতীয় ঐক্যফন্টের প্রার্থী কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আপিল শুনানিতে গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার এ দুই দিনে ১৫৮ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন আর বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের এবং বাকি ১১টি আবেদন স্থগিত রাখা হয়।

এদিকে, শনিবার ৩১১ থেকে ৫৪৩ নম্বর পর্যন্ত অর্থাৎ ২৩৩ জনের আপিল আবেদনের শুনানি হচ্ছে।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ