নির্বাচন

সারাদেশে ২৪ বিদ্রোহী প্রার্থীকে চিহ্নিত করেছে আ.লীগ

শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করেছে আ.লীগ
শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করেছে আ.লীগ

সারাদেশে ২৪ জন বিদ্রোহী প্রার্থীকে চিহ্নিত করেছে আওয়ামী লীগ— নিজেদের প্রার্থীর বিরুদ্ধে অথবা মহাজোট শরীক জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে এসব বিদ্রোহীরা স্বতন্ত্র হয়ে নির্বাচনের মাঠে আছেন। এর মধ্যে ৬/৭ জনকে বসানো হয়েছে, বাকীদেরও বসানোর কাজ চলছে।

দলের মনোনয়ন প্রত্যাশী যারা মনোনয়ন পাননি- তাদের নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দিয়ে খোলা চিঠি দিয়েছেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে তিনি বলেছেন এসব নেতার ত্যাগ, শ্রম-আন্তরিকতা সবকিছুই বিবেচনায় আছে।

আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে তাদের সাংগঠনিক দক্ষতা, শক্তি ও সামর্থ, ত্যাগ ও বিশ্বস্ততা আওয়ামীলীগের বিজয়কে সুনিশ্চিত করবে।

এবার নির্বাচনের শুরু থেকেই বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে খুব কঠোর আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে আজীবন বহিস্কার করা হবে বলে আগাম সতর্ক করা হচ্ছে।

এরই মধ্যে মহাজোট শরীক জাতীয় পার্টি ছাড়া মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ৩০টিরও বেশি আসনে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হলেও কয়েকটি আসন নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা।

এ অবস্থায় নিজেদের ২৪০টি আর জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হওয়া কিছু আসনে বিদ্রোহী প্রার্থীদের সরে যেতে নির্দেশ দিয়ে খোলা চিঠি দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা।

কেন্দ্রীয়ভাবে নির্বাচনী কাজের সঙ্গে সংশ্লিষ্ট নেতারা জানান, এমন ২৪ জন বিদ্রোহী প্রার্থীকে তারা চিহ্নিত করেছেন।

শেখ হাসিনার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কখনো পরাজিত হয়না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ