প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কিংবা প্রতিনিধিদের উপস্থিতিতে কমিশন সরগম ছিল।
জাতীয় পার্টি, জাসদ, বাসদসহ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থীর তালিকা জমা দিয়েছে।
বিএনপিও ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের যে ২৬ প্রার্থীর তালিকাও জমা দিয়েছে।
তবে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা পাওয়া নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিছুই স্পষ্ট করেননি কমিশন।
এদিকে, আপিল করে বাতিল হওয়া প্রার্থীরা সার্টিফাইড কপি যথা সময়ে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। আগামীকাল হবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ।
নির্বাচন থেকে সরে দাঁড়াতে তারা নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জানান।
আজকের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন না তাদের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। আগামীকাল প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।