নির্বাচন

আতঙ্ক নয় আস্থার পরিবেশ চায় কমিশন: সিইসি

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

আতঙ্ক নয়— নির্বাচনে আস্থার পরিবেশ চায় কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আস্থা অর্জনের জন্য নিরপেক্ষভাবে বিচারিক হাকিমদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান সিইসি।

কেএম নুরুল হুদা বলেন, সংবিধান, জাতি, রাজনৈতিক দল ও ভোটারদের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন দায়বদ্ধ। ছয় শতাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন।

আইনের সুষ্ঠু প্রয়োগের নির্দেশ দিয়ে প্রজ্ঞা ও মেধা খাটিয়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ম্যাজিস্ট্রেটদের আহ্বান জানান সিইসি।

এছাড়াও অনুষ্ঠানে কমিশনার মাহবুব তালুকদার বলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের কেউ শিথিলতা ও পক্ষপাতিত্ব করলে ১৯৯১ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ