নির্বাচন

নির্বাচনে ভোটের উত্তাপ যেন উত্তপ্ত না হয়: সিইসি

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের উত্তাপ যেন উত্তপ্ত না হয় সবাইকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। এ সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

নুরুল হুদা বলেন, নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। শুধু মাথায় রাখতে হবে- এ উত্তাপ পরিবেশ যেন উত্তপ্ত না হয়। উত্তাপে নির্বাচনের পরিবেশের উত্তপ্ত হয়ে যাতে নির্বাচন ব্যাহত না হয়- ব্যাঘাত না ঘটে সেটা আপনাদের দেখার বিষয়।

সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য নিজের ব্যক্তিস্বত্তা ও বুদ্ধিকে কাজে লাগাতে হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন কেবল বইয়ে থাকলে হবে না- তা প্রয়োগও করতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে নির্বাচনে সহিংসতার কোনো পরিবেশ তৈরি না হয়।

নির্বাচনে এখনও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি আর ঘটবেও না বলে দাবি করেন নুরুল হুদা।

এর আগে ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কেবল আইনানুগ বললেই হবে না- আইনকে তার গতি অনুযায়ী চলতে দিতে হবে। প্রকৃত ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারাই যেন বসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ