নির্বাচন

দুই ঘটনায় সিইসি বিব্রত

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

নির্বাচন প্রচার কাজ শুরুর দ্বিতীয় দিনে দু'জন নিহত এবং বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলার ঘটনায় বিব্রত বোধ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিচারিক হাকিমদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নূরুল হুদা বলেন, গতকালকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলেছিলাম যে, সারাদেশে নির্বাচনী কার্যক্রমে কোনো অঘটন ঘটেনি কিন্তু গতকালকেই দু’টো ঘটনা ঘটেছে। যেটা আমাদের বিব্রত করেছে, মর্মাহত করেছে। নিহত হওয়ার ঘটনায় আমাদের অত্যন্ত বিব্রত করেছে, ব্যথা দিয়েছে।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের গাড়িতে হামলা হয়েছে। যেটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা কিন্তু বিব্রত। এটা কখনো কাম্য হতে পারে না। এ অবস্থা থেকে আমাদের উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর নেতা, কর্মী, প্রার্থী, ভক্ত, শুভাকাঙ্ক্ষি, সবার প্রতি ধৈর্যশীল আচরণ করার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন, যেকোনো উত্তেজনাকর, উদ্বেগজনক নির্বাচন পরিপন্থি ও অনাকাঙ্ক্ষিত কার্যক্রম পরিহার করবেন এবং নিজেরাই তার প্রতিহত করবেন।

এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

গত ১০ ডিসেম্বর প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচারণার শুরু করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ