নির্বাচন

২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন: সিইসি

নির্বাচনী মাঠে থাকবেন ১,২৯২ ম্যাজিস্ট্রেট

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

আগামী ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

গত ২০১৪ সালের নির্বাচনকে মনে রেখেই কৌশল অবলম্বনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশও দিন তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও-এ নির্বাচন কমিশন ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় ভোটের ভাগ্য সন্ত্রাসীদের হাতে তুলে না দেয়ার নির্দেশও দেন কেএম নুরুল হুদা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পেশাদারিত্বের সাথে কৌশল অবলম্বন করেই আইন শৃঙ্খলাবাহিনীকে দায়িত্ব পালন করার পরামর্শ দেন তিনি।

এছাড়াও গত দুই দিন ধরে নির্বাচনি প্রচারণায় সহিংসতার ঘটনা ৫ জানুয়ারির পুনরাবৃত্তির পায়তাড়া কি-না? তা খতিয়ে দেখার নির্দেশ দেন সিইসি।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২০১৪ সালের পুনরাবৃত্তি ঘটানোর আলামত চলছে সেসব বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেন তিনি।

কেএম নুরুল হুদা বলেন, প্রতীক বরাদ্দের পরের দিন ২ জনের মৃত্যর ঘটনাকে সাধারণ ঘটনা বলার সুযোগ নেই।

এসব ঘটনা তৃতীয় কোনও শক্তির উত্থানের আলামত কিনা খতিয়ে দেখার জন্য সব গোয়েন্দা সংস্থাকে নির্দেশও দেন সিইসি।

নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি ইসি ৯৫% সম্পন্ন করেছে জানিয়ে তিনি বলেন, ভোটারদের ভোটের নিশ্চয়তা প্রদান করতে বদ্ধপরিকর নির্বাচনি সংশ্লিষ্ট সকলে।

নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ-নিরপেক্ষ করতে নির্বাচন সংশ্লিষ্ট সবার সাথে বৈঠক ও কর্মশাল করে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দায়িত্ব দেয়া হচ্ছে বিভিন্ন বিভাগে লোকবল।

জানা গেছে, এবার নির্বাচনে ১,২৯২ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৫২ জন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬৪০ জন।

এছাড়াও সারাদেশে ৪০,১৮৩ জন প্রিজাইডিং অফিসার, ১৯,৫৩১৬ জনসহকারী প্রিজাইডিং অফিসার, ৩,৯০,৬৩২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করনে।

এবার সারাদেশে ভোটকেন্দ্র ১,৯৫,৩১৬, ভোটার সংখ্যা ১০,৪২,৩৮৬৭৩ জন। পুরুষ ভোটার ৫২,৫৭,২৩৬২ জন মহিলা ভোটার ৫১,৬৬,৬৩১১ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ