রাজনৈতিক ব্যক্তি দ্বারা অন্যায়ভাবে প্রভাবিত না হতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের সাংস্কৃতিক মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সমতলের মত পাহাড়েও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আশা প্রকাশ করে সিইসি বলেন, তবে অন্যান্য এলাকার চেয়ে পার্বত্য চট্টগ্রামে নির্বাচনের গুরুত্ব আলাদা।
সভায় সাবেক নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন, নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিনসহ নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: