আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারতের তিন সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসছে। তারা আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় আসবেন।
জানা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারতের নির্বাচন কমিশন থেকে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে। প্রতিনিধিদলে রয়েছেন ভারতের নির্বাচন কমিশনের সচিব সুমন দাশ, পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী অফিসার আরিফ আফসাব ও ছত্তিশগড় রাজ্যের প্রধান নির্বাচনী অফিসার সুব্রত সাহো। ভারতের নির্বাচন কমিশনের এই তিন কর্মকর্তা বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
ভারত ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা পর্যকবেক্ষণ করবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: