ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। তবে ফলাফলের সময় গতি স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।
বুধবার সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ই এম এস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণার্থীদের অসুবিধা হবে বলে সমস্বরে ইসি সচিব বলেন, রেজাল্ট পাঠাবেন ৫টার পর থেকে তাই ৫টার পর থেকেই ইন্টারনেটের গতি স্বাভাবিক থাকে তাহলে তো সমস্যা নেই। অর্থাৎ বিকেল ৪টার পর ফুল স্পিডে ইন্টারনেট থাকবে।
অনুষ্ঠানে ইটিআই-এর পরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।