নির্বাচন

গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত করা হবে: ইসি সচিব

হেলালুদ্দীন আহমদ
হেলালুদ্দীন আহমদ

ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে আইন অনুযায়ী গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গ্রাম পুলিশকে অর্থ বরাদ্দ দেয়ার সময় ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, সারাদেশের এ প্রথম ৪১ হাজার গ্রাম পুলিশকে ৮কোটি ২১ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দিয়েছে কমিশন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ধানের শীষ প্রতীকে জামাত প্রার্থীদের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশের অনুলিপি বৃহস্পতিবার নির্বাচন কমিশনে পৌঁছেছে, তিন কার্যদিবসের মধ্যে তার জবাব দেয়া হবে।

আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং এর ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ