আগামী সোমবারের মধ্যে লাইসেন্সধারী বৈধ অস্ত্র জমায় সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।
চিঠিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সব বৈধ অস্ত্র জমা নেয়ার ব্যবস্থা প্রয়োজন।
তবে সরকারি বা গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার ক্ষেত্রে এ নির্দেশনার বাইরে থাকবে। সব অস্ত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায়।
নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: