নির্বাচন

ধানের শীষ মানেই দুর্নীতি- নৌকা উন্নয়নের মার্কা: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ধানের শীষ মানে দুর্নীতি- জঙ্গিবাদ আর মানি লন্ডারিং আর নৌকা মানে সমৃদ্ধি-স্বাধীনতা ও মানুষের ভাগ্য উন্নয়ন— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার রাজধানীর গুলশান-২ নম্বর ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো বিএনপি-জামাত— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এখন আর জঙ্গিবাদের স্থান নেই। জঙ্গি দমনে কঠোর ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ সরকার।

স্বল্প আয়ের মানুষরা যেন ফ্লাটে বসবাস করতে পারে সে ব্যবস্থা করবে আওয়ামী লীগ সরকার জানিয়ে তিনি বলেন, বস্তির মানুষ এখন যেভাবে থাকে সেভাবে থাকবে না। স্বল্প আয়ের মানুষরা যেন ফ্লাট বাসায় থাকতে পারে সে প্রকল্প নেয়া হয়েছে। সপ্তাহে, মাসে বা বছরে যেন তারা আয় অনুযায়ি ভাড়া দিতে পারে সে ব্যবস্থাও করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ঢাকাকে যানজটমুক্ত করার প্রকল্প হাতে নিয়েছে। এরই মধ্যে পাতাল রেলের পরীক্ষা নীরিক্ষাও শুরু হিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। আবার ক্ষমতায় এলে বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। ১০ বছর ধরে মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করছে সরকার। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখছে আওয়ামী লীগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ