নির্বাচন

পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী: রফিকুল

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম

বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয় সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবে— বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

শুক্রবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, মারামারি বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির অংশ, নির্বাচনের সিডিউল ঘোষণার পর উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তাপ না থাকলে ভালো লাগে না।

আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপির পুনঃতফসিল দাবির প্রসঙ্গে তিনি বলেন আইনি বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

নির্বাচন কমিশনের আয়োজনে এ অনুষ্ঠানে নির্বাচনে নারীদের সুরক্ষা ও সচেতনতায় বিষয়ে আরও বক্তব্য দেন, বিভাগীয় কমিশনার নুর উর রহমান, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ