নির্বাচন

সংখ্যালঘুদের প্রতি নিরাপত্তায় বিশেষ নজরের নির্দেশ: সিইসি

 সংখ্যালঘুদের প্রতি নিরাপত্তায় বিশেষ নজরের নির্দেশ: সিইসি
সংখ্যালঘুদের প্রতি নিরাপত্তায় বিশেষ নজরের নির্দেশ: সিইসি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের প্রতি বিশেষ নজর দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শনিবার বিকেলে শহরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ভোটে সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই— বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে ২৫ ডিসেম্বর থেকে নির্বাচনী তদন্ত কমিটি (ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি) থাকবে বলে জানান তিনি।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ও পেশাদারিত্বের ভিত্তিতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষতা বজায় রেখে যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। ভোটারদের আস্থার জায়গায় আপনাদের থাকতে হবে তারা যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন। বিশেষ করে সংখ্যালঘুদের আলাদাভাবে নজর দিতে হবে তাদের মধ্যে যেন কোনো শঙ্কা না থাকে।

সারাদেশে এখন নির্বাচনী আবহ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহ আসার পথে রাস্তার দুইপাশে মানুষের যে স্বতঃস্ফূর্ত অবস্থান দেখেছি, তাতে আমরা সন্তুষ্ট হয়েছি।

এবারের নির্বাচনকে ঘিরে এবারই প্রথম পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান সিইসি কেএম নূরুল হুদা।

প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্বপালন করলে দেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে-সঠিকভাবে দায়িত্ব পালন করারও তাগিদ দেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ