একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আবেদন করেছে ১৬টি দেশ ও সংস্থা।
নির্বাচনে এই দেশ ও সংস্থাগুলো নিয়োগ করবে এক'শ ৭৮ জন পর্যবেক্ষক। তাদের মধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৯৭ জন এবং বিদেশিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি থাকবেন ৮১ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এর মধ্যে আর্ন্তজাতিক এনজিও নেটওয়ার্ক-এনফ্রেলের ৩২ জন বিদেশি পর্যবেক্ষক রয়েছেন। যুক্তরাষ্ট্রের ৬৫ জন পর্যবেক্ষকের মধ্যে ৩২ জন বিদেশি ও ৩৩ জন বাংলাদেশি পর্যবেক্ষক থাকবেন।
জাপানের থাকবেন নয় জন পর্যবেক্ষক, তাদের মধ্যে চারজন বিদেশি আর পাঁচজন বাংলাদেশি।
ইসি থেকে আরো জানা গেছে, আইএফইএসের চারজন পর্যবেক্ষক থাকবেন, তাদের মধ্যে একজন বিদেশি ও তিনজন বাংলাদেশি।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ২৪ জন পর্যবেক্ষকের মধ্যে দু'জন বিদেশি ও ২২ জন বাংলাদেশি।
জার্মানির আটজন, নেদারল্যান্ডের চারজন ও ইউরোপীয় ইউনিয়নের দু'জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন।
এছাড়া ফ্রান্সের চারজন, আইআরআই থেকে চারজন, স্পেনের একজন, নরওয়ের দু'জন, ডেনমার্কের তিনজন, সুইজারল্যান্ডের ছয়জন ও এশিয়ান ফাউন্ডেশনের সাতজন পর্যবেক্ষক থাকবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে।