নির্বাচন

প্রতিদ্বন্দ্বীরা কোনোভাবেই যেন আঘাত না পান: মাশরাফি

প্রতিদ্বন্দ্বীরা কোনোভাবেই যেন আঘাত না পান: মাশরাফি
প্রতিদ্বন্দ্বীরা কোনোভাবেই যেন আঘাত না পান: মাশরাফি

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকেরা শারীরিক বা মানসিক কোনোভাবেই যেন আঘাত না পান সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রোববার সকালে নড়াইল জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, বঙ্গবন্ধু–কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নয়, নড়াইলবাসীকে নৌকা প্রতীক দিয়েছেন এর সম্মান রাখার দায়িত্ব আপনাদের, নৌকা প্রতীকে ভোট করবেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকেরা শারীরিক এবং মানসিক কোনোভাবেই যেন আঘাত না পান সেদিকে খেয়াল রাখবেন। আমি নোংরামি পছন্দ করি না।

নৌকা বিজয়ী হলে দেশের মানুষও বিজয়ী হবে—এ কথা উল্লেখ করে মাশরাফি বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের চোখের সামনেই বড় হয়েছি, চলার পথে আমার কোনো ভুলত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আমার মতো মানুষকে নির্বাচনের সুযোগ দেয়ায় আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আইনজীবীরাও দলমত ভুলে মাশরাফির পক্ষে এককাট্টা হয়েছেন— তিনি নির্বাচনে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আইনজীবীদের প্রতি অনুরোধ জানান।

নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো.গোলাম নবী সভায় সভাপতিত্বে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, আইনজীবী মো. খবির উদ্দীন, সাঈফ হাফিজুর রহমান, মো.ফজলুর রহমান জিন্নাহ, মো.সোহরাব হোসেন বিশ্বাস, অচীন চক্রবর্তী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বাগচীসহ হেমায়েত উল্লাহ হিরু, মো.আজিজুল ইসলাম প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ