নির্বাচন

নির্বাচনে জয়ী হলে কোনো দারিদ্র্য থাকবে না: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

নির্বাচনে ফের জয়ী হলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না— জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নই আওয়ামী লীগের লক্ষ্য। আর দেশের উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ধারাবাহিকতা দরকার।

সোমবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করছে তার সরকার। ঢাকার চারপাশের নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। যারা খাল দখল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস, রিং রোড, পাতাল রেল নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

বস্তিবাসীদের জন্য দশ হাজার ফ্ল্যাট নির্মাণের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় থেকে লুণ্ঠন ছাড়া কিছুই করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

পরে নৌকা ও মহাজোটের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ