নির্বাচন

নির্বাচনী প্রচারণায় মুখরিত সারাদেশ

নির্বাচনী প্রচারণায় মুখরিত সারাদেশ
নির্বাচনী প্রচারণায় মুখরিত সারাদেশ

রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থীদের সমর্থনে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত রাজপথ— পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এলাকা। নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে চায়ের দোকান থেকে শুরু করে বাড়িতে বাড়িতেও। দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা।

প্রতিদিনের মতো ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে পার করছেন ব্যাস্ত সময়। সোমবার বিকেলে ঢাকার মালিবাগ কমিউনিটি সেন্টার থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

পরে চৌধুরীপারা, জোড় পুকুড়, নতুনবাগ, তালতলা ও খিলগাঁও এলাকায় প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি লিফলেট বিতরণ করেন। এ সময়, সকল দল ও প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালানোর সময় আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান সাবের চৌধুরী।

আসন্ন নির্বাচনে বিজয়ী হলে খিলগাঁও এলাকায় মেয়েদের জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিষ্টার ফজলে নূর তাপসও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ল্যাব এইড হাসপাতাল সংলগ্ন গ্রীন রোড এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। সেনাবাহিনী মোতায়েনের ফলে ভোট আরো সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন।

পরে ১৬ নম্বর ওয়ার্ড, কাঁঠাল বাগান, হাতিরপুল ও ভূতের গলিসহ আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। আবারো তাকে জয়যুক্ত করার অনুরোধ জানান।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর, চাঁদপুর, মুন্সীগঞ্জ ও খাগড়াছড়িতে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৪৩ জন।

সকালে চাঁদপুর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সেলিম উল্লা সেলিমকে পুলিশ আটক করলে উত্তেজিত বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ, বিজিবি ও র্যােব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, শেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াংকা ও খাগড়াছড়িতে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ভূঁইয়া দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ এনেছেন।

সকালে লক্ষ্মীপুর সদর উপজেলায় ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরি এ্যানির প্রচারণা চালানোর সময় তার কর্মী-সমর্থকদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৩৩ জন আহত হন।

এর আগে রোববার গভীর রাতে মুন্সীগঞ্জ-৩ আসন টঙ্গীবাড়ি উপজেলায় আওয়ামী লীগের ৫টি নির্বাচনী ক্যাম্পে দুবৃত্তরা আগুন দিয়েছে।

এদিকে, দেশজুড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছেই— কর্মী-সমর্থকদের নিয়ে চলছে প্রার্থীদের গণসংযোগ, পথসভা, মাইকিং। নির্বাচনী এলাকাগুলো ছেয়ে আছে পোস্টার, ব্যানার, আর ফেস্টুনে। পাড়া, মহল্লায় রাতদিন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা।

ভোটের দিন যতই এগিয়ে আসছে বাড়ছে নির্বাচনী উত্তাপ। সারাদেশে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে নির্বাচনী এলাকা।

ফরিদপুর ২ আসনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার সকালে তিনি সালথা উপজেলার রসুলপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। এদিকে ফরিদপুর-৪ আসনের চরভদ্রাসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফরউল্লার পক্ষে জনসংযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

রাজশাহীর ছয়টি আসনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজশাহী ৩ আসনে মহাজোটের প্রার্থী মো. আয়েন উদ্দিন দোকানপাট ও পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা চালান। রাজশাহী ২ আসনে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু লিফলেট বিলি করেন। উন্নয়নের আশ্বাস দিয়ে নিজ নিজ দলের প্রতীকে ভোট চান তারা।

গাজীপুরে ১ আসনের কালিয়াকৈরে নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগ প্রার্থী আকম মোজাম্মেল হক বলেন, ভোটের ফলাফল যাই হোক না কেনো, মেনে নিতে প্রস্তুত আছেন তিনি।

বরিশাল ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর পক্ষে গণসংযোগ চালিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ।

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। দুপুরে লালমোহন উপজেলার ধলীপৌরনগর ইউনিয়নের জনতা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সীমানা বিরোধ, নদী ভাঙন রোধসহ ১৭ টি গুরুত্বপূর্ণ বিষয়কে ইশতেহারে তুলে ধরেন তিনি।

নড়াইল ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার পক্ষে ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী সুমনা হক সুমি। সকালে সদর উপজেলা, চন্ডিবরপুর ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলায় গণসংযোগ চালান তিনি।

নেত্রকোণায়ও জমে ওঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। নেত্রকোণা ২ আসনে মহাজোটের প্রার্থী আশরাফ আলী খান খসরু সকালে মিছিল বের করেন। এসময় নৌকা প্রতীকের সমর্থনে ভোট চান তারা।

নওগাঁতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী ছলিম উদ্দিন তরফদার কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। আর বিএনপি প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি মহাদেবপুর এলাকায় প্রচার-প্রচারণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে মহাজোটের প্রার্থী এবাদুল করিম বুলবুল জোর প্রচারণা চালাচ্ছেন নিজ নির্বাচনী এলাকায়। সকালে নবীনগরের সামোগ্রাম এলাকায় ভোটারদের সঙ্গে সভা করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ