নির্বাচন

নির্বাচন বানচালের চেষ্টায় সরকার-ইসি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে—বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রশ্নবিদ্ধ করে ফেলেছে—উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, সারাদেশের যেভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছে বিএনপি।

ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক

ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক

মির্জা ফখরুল বলেন, সারাদেশে ধানের শীষের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে। প্রচারে বাধা দেয়া হচ্ছে।গ্রেফতার, মামলা চলছেই। পোস্টার লাগাতে দেয়া হচ্ছেন। কোথাও কোথাও পুলিশের উপস্থিতিতে হামলা করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে। গতকালও ২৮টি স্থানে হামলা হয়েছে।

তিনি আরো বলেন, এসব বিষয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।এখন দেখি তারা কি ব্যবস্থা নেয়।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার ও ইসি মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে।

ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ ১০ নেতা

ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ ১০ নেতা

এর আগে দুপুর ১২ টায় নির্বাচনের পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ শীর্ষ ১০ নেতা।

বৈঠকে ড. কামালসহ আরও ছিলেন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ডা. জাফরুল্লাহ প্রমুখ।

এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ