বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনের আগে দলীয় প্রধানদের আনুষ্ঠানিক ভোটের ভাষণ দেয়া হচ্ছে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, এবার বিটিভিতে দলীয় প্রধানদের ভাষণ দেয়ার সুযোগ হচ্ছে না। এ নিয়ে ইসির কোনো নির্দেশনা নেই- তাই বিটিভিতে দলের ভাষণ হবে না।
এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের শেষ দিন ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাষণ দিয়েছিলেন।
সবশেষ ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে অংশ নেয়া ১২ দলের মধ্যে ছয়টিকে বিটিভিতে ভাষণ দেয়ার সুযোগ দেয়া হয়েছিল।
৩০ ডিসেম্বরের ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ হচ্ছে এবার। সে হিসেবে প্রচার চালানোর জন্য হাতে আছে কেবল বৃহস্পতিবার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: