নির্বাচন

ইভিএমে ৬টি আসনে পরীক্ষামূলক ভোটগ্রহণ চলছে

ইভিএমে ৬টি আসনে পরীক্ষামূলক ভোটগ্রহণ
ইভিএমে ৬টি আসনে পরীক্ষামূলক ভোটগ্রহণ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই মেশিন ভোটারদের মধ্যে পরিচিত করতে ভোটের তিনদিন আগে ইসি ‘পরীক্ষামূলক ভোট’ আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রের সবগুলোতেই এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে এতে নির্বাচনের মতো ভোটার উপস্থিতি নেই।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হবে। সেই তিনটি আসনেই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রহীরা কেন্দ্রে গিয়ে পরীক্ষামূলকভাবে ভোট দেওয়া শুরু করেছেন।

আসনগুলো হচ্ছে- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। এসব আসনের আট শতাধিক কেন্দ্রে ২১ লাখের বেশি ভোটার রয়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের টেকনিক্যাল এক্সপার্ট মোহাম্মদ শাহীনুর মিয়া জানান, ৬টি আসনে ভোটারদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ও প্রশিক্ষিত করে তোলার জন্য ইসির এই প্রচার কার্যক্রম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ