নির্বাচন

শেষ হচ্ছে প্রচারণা, প্রার্থী বাছাই নিয়ে ব্যাস্ত ভোটারা

সংসদ নির্বাচন: শুক্রবার সকাল ৮টায় শেষ প্রচার- প্রচারণা
সংসদ নির্বাচন: শুক্রবার সকাল ৮টায় শেষ প্রচার- প্রচারণা

আগামী রোববার ৪৮ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা সে অনুযায়ী আগামীকাল-শুক্রবার সকাল ৮টা প্রচার-প্রচারণার শেষ সময়। ফলে আজই- বৃহস্পতিবার শেষ হচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার।

শেষমুহূর্তে বেশ জোরেশোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শেষবারের মতো প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তারা।

সড়কে সড়কে চলছে মাইকিং, মিটিং মিছিলে ব্যস্ত বিভিন্ন দলের কর্মী সমর্থকরা। দেশের প্রায় সবকটি নির্বাচনী এলাকার চিত্র একই। বৃহস্পতিবার শেষ দিনে প্রার্থীদের দৌঁড়ঝাপ তাই বেশি বেশি।

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খেলার মাঠ থেকে নেমেছেন রাজনীতির ময়দানে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনের আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়ছেন তিনি। তার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় জমজমাট আসনটি। নির্বাচনে জয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মাশরাফি ও তার পরিবার পরিজন।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জনপ্রিয় এ ক্রিকেটারের জন্য প্রচার-প্রচারণায় ব্যাস্ত দলের নেতা-কর্মীরা।

দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি মাশরাফির ভক্তরাও তার সঙ্গে আছেন প্রচার-প্রচারণায়। ক্রিকেটের সফল অধিনায়ককে রাজনীতির মাঠেও সফল দেখতে চান দল-মত নির্বিশেষে তার ভক্তরা।

ভোটারদের মন জয় করতে গণসংযোগে করছেন মাশরাফিও। তার পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্ত্রী সুমনা হক সুমিও। মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকের জন্য ভোট চাইছেন তারা।

আসনটিতে মাশরাফির বিপরীতে বিএনপিসহ আরো ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোপালগঞ্জ ৩ আসনে রয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় ব্যস্ততা নেতাকর্মীরা। কেন্দ্রীয় যুবলীগ নেতা মৃণাল কান্তি বিশ্বাসের নেতৃত্বে কোটালীপাড়ার ভাঙ্গারহাটে শেখ হাসিনার পক্ষে ভোট চান তারা। এসময় ভোটারদের মাঝে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

শেরপুরের তিনটি আসনের প্রার্থীদের মাঝেই শেষ মুহূর্তের ব্যস্ততা। শেরপুর ২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মতিয়া চৌধুরী চষে বেড়ান মাঠ-ঘাট। আর শেরপুর ১ আসনের বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শহরের বিভিন্ন জায়গায় পথসভা করেন।

কিশোরগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে চলছে জোর প্রচারণা। এসময় নেতাকর্মীরা সৈয়দ আশরাফের সুস্থতার জন্য ভোটারদের কাছে দোয়া চান।

শেষ মুহূর্তে চট্টগ্রামে চলছে তুমুল প্রচারণা। শহর গ্রাম সর্বত্র ভোটের আওয়াজে সয়লাব। প্রধান দুই দল আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষের প্রার্থীদের প্রচারণায় মুখর নির্বাচনী এলাকা। চট্টগ্রাম ৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী রাউজানের মোহাম্মদপুর, বিনাজুরী, কাগতিয়া এলাকায় গণসংযোগ করেন। প্রচারণা হয় চট্টগ্রাম ১০ আসনের প্রার্থী নৌকা প্রতীকের জাসদ নেতা মইনুদ্দিন খান বাদলের পক্ষেও। অন্যদিকে, চট্টগ্রাম ৯ কোতয়ালী আসনের বিএনপি প্রার্থী ডা. শাহাদাৎ হোসেনের পক্ষে প্রচারণা চালান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি নগরীর চকবাজার, বাকলিয়া, ধনিরপুল এলাকায় গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।

চট্টগ্রাম ১৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. আবু রেজা নেজামুদ্দিন নদভীর পক্ষে গণসংযোগ করেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আমিরাবাগ, ব্রাহ্মণপাড়া, মল্লিক সোবহান, ঠাকুরদীঘি, সাতকানিয়া পৌরসভা, রামপুরা এওচিয়াসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা করেন তারা।

রাজশাহীতেও প্রার্থীদের শেষ মুহূর্তের ব্যস্ততা। সকাল থেকে রাজশাহী ৫ আসনের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর হাইকোর্টের নির্দেশে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক দেয়ায় থমকে গেছে বিএনপির প্রচারণা।

ভোলায় বিরামহীন প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বোরহান উদ্দিন বাজারের কলেজ রোডে পথসভা করেন ভোলা ২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল।

নড়াইল ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বিরামহীনভাবে গণসংযোগ চালান। পথসভা, উঠান বৈঠক করে ভোট চান তিনি।

রাজবাড়িতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলী।

২৯৯ নম্বর সংসদীয় আসন রাঙামাটির লংগদু উপজেলা মাঠে নির্বাচনী জনসভা করেছেন আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার। আর রাঙামাটি শহরে প্রচারণা চালাচ্ছেন জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার। স্টেডিয়াম এলাকায় নির্বাচনী পথসভাও করেন তিনি।

নাটোর ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিভিন্ন জায়গায় গনসংযোগ করছেন। তবে শেষ দিনেও নির্বাচনের মাঠে নেই বিএনপির প্রার্থী।

মাগুরা ১ আসনের প্রার্থী সাইফুজ্জামান শিখরের পক্ষে মিছিল করেছেন ১০ হাজার নারী ভোটার। দুপুরে শহরের নোমানী ময়দান থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোয়ার খান কারাগারে থাকায় তার পক্ষে প্রচার মিছিল বের করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেন।

এদিকে ধামরাই, সাভার, দিনাজপুর, নেত্রকোণা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে প্রার্থীদের।.

এদিকে, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে মহাজোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

সকালে নোয়াখালী-৫ আসনে নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত এক পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান তিনি।

এ সময় তিনি বলেন, ভোট কেন্দ্রে সাম্প্রদায়িক অপশক্তি আঘাত করতে পারে। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র থেকে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে। মহাজোট সরকার গঠন করলে প্রতিটি পরিবারে অন্তত একজনের আয়-রোজগার করার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

শেষ মুহূর্তে জমে উঠেছে নীলফামারী -২ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা। আসনটিতে মহাজোট, ঐক্যফ্রন্ট মিলিয়ে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আর তার মূল প্রতিদন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে লড়া জামাত নেতা মনিরুজ্জামান মন্টু। এলাকাবাসীর মন জয় করতে গণসংযোগের পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন প্রতিশ্রুতি।

নির্বাচনী প্রচার-প্রচারণায় জমে উঠেছে নীলফামারী -২ আসন। আসনটির চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহাজোটের হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সকাল থেকে রাত অবধি করছেন গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। দিচ্ছেন নানান উন্নয়ন প্রতিশ্রুতি।

মহাজোট প্রার্থীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামাত নেতা মনিরুজ্জামান মন্টু। ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন তিনি। প্রচারণায় তিনিও পিছিয়ে নেই। প্রচার-প্রচারণা, গণসংযোগের পাশাপাশি সুখে-দুঃখে ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

প্রার্থী বাছাই নিয়ে হিসেবে ব্যাস্ত ভোটাররাও। যোগ্য ও সৎ ব্যক্তিকেই নির্বাচিত করতে চান তারা।

আসনটিতে নারী ভোটার রয়েছেন এক লাখ, ৫৪ হাজার ২৪৫ জন । আর পুরুষ ভোটার এক লাখ, ৫৪ হাজার, ৫৭৯ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ