আতঙ্ক নয়, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে নির্বাচনী ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন শেষে এ প্রত্যাশা ব্যক্ত করেন সিইসি।
এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে নির্দেশ দেন তিনি।
ভোটারদের স্বাধীনতায় যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কাজ করারও নির্দেশ দেন তিনি।
নির্বাচনী মাঠে প্রার্থী এবং সমর্থকরা যেন কোনো বাধা-বিপত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান সিইসি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: