আগামীকাল-রোববার অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বরত সব বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পাশাপাশি দল-মতের ঊর্ধ্বে থেকে নির্ভয়ে সকলকে দায়িত্ব পালনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান সিইসি।
এরমধ্যে কিছু নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে— যাতে সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: