নির্বাচন

নির্বাচনে চট্টগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

নির্বাচনে চট্টগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
নির্বাচনে চট্টগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

১১টি জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগের ৫৮টি নির্বাচনী আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মূল লাড়াই হলেও দুই-একটি আসনে এই দুই দলের বাহিরে মূল লড়াই হবে।

আওয়ামী লীগ বলছে জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে আর বিএনপির অভিমত, মানুষ ভোট দিতে পারলে তাদের জয় কেউ ঠেকাতে পারবে না।

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজের রিপোর্ট:

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় মোট নির্বাচনী আসন ৫৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬টি আসন চট্টগ্রামে, এছাড়া কুমিল্লায় ১১টি, নোয়াখালীতে ৬টি, ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি, লক্ষ্মীপুরে ৪টি, ফেনীতে ৩টি, চাঁদপুরে ৫টি, কক্সবাজারে ৪টি, আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে একটি করে মোট ৩টি আসন রয়েছে।

বিগত নির্বাচনগুলোর পর্যবেক্ষণে দেখা যায়, ভোটের হিসেবে কেউ কারো চেয়ে কম নয়। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এগিয়ে থাকলেও ২০০৮ সালের চিত্র পাল্টে যায়। আওয়ামী লীগ ৩৩টি, বিএনপি ১৮টি, জামাত ২টি, জাতীয় পার্টি ২টি, এলডিপি একটি ও স্বতন্ত্র প্রার্থী একটি আসনে বিজয়ী হন।

তবে এবারের নির্বাচনে প্রচারণা ও শক্তি সামর্থ্যের বিচারে আওয়ামী লীগ ও মহাজোট এগিয়ে থাকলেও ভোটের হিসেবে পিছিয়ে নেই বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট। কয়েকটি আসনে বড় দুই দলের বাইরে অন্য প্রার্থীও জয় পেতে পারেন।

ভোটার হিসেব নিকেশে চট্টগ্রামের সাংগঠনিক শক্তির বিবেচনায় চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১২টিতে, ৩টিতে বিএনপি ও একটিতে এলডিপি জয়ী হতে পারে। এছাড়া কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি; চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি; ফেনীর ৩টি আসনের মধ্যে ২টিতে বিএনপি, একটি আওয়ামী লীগ; নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ ৩টিতে বিএনপি; লক্ষ্মীপুরের ৩টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি, একটিতে আওয়ামী লীগ; পার্বত্য চট্টগ্রামের একটি আসনে বিএনপি ও বাকি ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ