নির্বাচন

নোয়াখালীর একটি কেন্দ্রে নির্বাচন সরঞ্জাম লুট, ভোটগ্রহণ স্থগিত

 নোয়াখালীর একটি কেন্দ্রে নির্বাচন সরঞ্জাম লুট, ভোটগ্রহণ স্থগিত
নোয়াখালীর একটি কেন্দ্রে নির্বাচন সরঞ্জাম লুট, ভোটগ্রহণ স্থগিত

নোয়াখালী-৩ আসনের একটি কেন্দ্রের নির্বাচন সরঞ্জাম লুট হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এছাড়া আরও একটি কেন্দ্রে হামলায় ছয় জন আহত হয়েছেন।

সহকারী রিটার্নি কর্মকর্তা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, রোববার ভোর ৫টার দিকে পূর্ববাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা হয়।

একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে সব নির্বাচন সরঞ্জাম নিয়ে গেছে। ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

এছাড়া নোয়াখালী-২ আসনের একটি কেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচন সরঞ্জাম ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়েছে। হামলায় আহত হয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ছয়জন।

জেলার পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বলেন, শনিবার রাত ১১টার দিকে সোমাইমুড়ি উপজেলার এবতেদায়ি নুরানি মাদ্রাসা কেন্দ্রে এই হামলা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। এখন সব পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

হামলায় নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসানসহ ছয়জন আহত হয়েছেন।

আহতদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসাপাতালে পাঠানো হয়। পরে মাহমুদুলকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয় বলে জানান পুলিশ সুপার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ