নির্বাচন

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সুষ্ঠু: সিইসি

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু ও সুন্দর বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

রোববার সকালে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় সিইসি বলেন, সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। সারাদেশে ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

যে সব কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না সেখানে ভোট গ্রহণ বন্ধ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, কেন্দ্রে বিএনপি প্রার্থীদের পোলিং এজেন্ট না থাকার ব্যাপারে সাংবাদিক প্রশ্নের জবাবে কেএম নুরুল হুদা বলেন, কারও এজেন্ট না থাকলে এ ব্যাপারে কমিশনের কিছু করার নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ