সরকার নির্বাচনের নামে তামাশা করছে,নির্বাচনে ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত এখনও হয়নি— বিকেল ৪টা পর্যন্ত দেখা হবে তারপর সিদ্ধান্ত বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, সরকার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের নামে তামাসা করছে— যেটা এরইমধ্যে প্রমাণিত। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করেছে। এভাবে সরকার ব্লুপ্রিন্ট তৈরি করে জাতিকে দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেললো। সেনাবাহিনীকে স্ট্যাচুর মতো রাখার ফলে নির্বাচনের ওপর জনগণের আস্থা থাকবে না— এটা জাতির জন্য বড় ক্ষতি।
এরইমধ্য দেশের বিভিন্ন জায়গায় ভোটবর্জনের খবর আসছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুর প্রমুখ।