আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট না দিয়ে ফিরে যান ঐক্যফ্রন্টের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।
একেবারেই সংঘাত সহিংসতা মুক্ত পরিবেশে ভোট হচ্ছে ঢাকা-৩ আসনে। রাজধানীর পাশে কেরানিগঞ্জের এই আসনে বেলা ১২ টার মধ্যেই বেশিরভাগ ভোট দেয়া শেষ হয়ে যায়।
সকাল ৯ টায় এ আসনের নিজ কেন্দ্র আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোট না দিয়ে ফিরে যান ঐক্যফ্রন্টের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে ঐক্যফ্রন্টের কোন পোলিং এজেন্টকে পাওয়া যায়নি।
এদিকে, কোনো পোলিং এজেন্ট না থাকাকে বিএনপির প্রহসন বলে উল্লেখ করেন আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ বিপু।
ঢাকা-৩ আসন। ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কেরানিগঞ্জের এ আসনে ভোটের সময় কোন রকম সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
সকালে ঢাকা-১৭ আসনে ভোট দিয়ে, নিজের নির্বাচনী এলকায় আসেন এ অঞ্চলে আওয়ামী লীগের প্রার্থী, বর্তমান এমপি নসরুল হামিদ। ভোটের চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
নিজ কেন্দ্র আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে ভোট না দিয়ে ফিরে যান ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।
তবে গয়েশ্বরের এ অভিযোগ অস্বীকার করেন, আওয়ামী লীগ প্রার্থী বিপু।
তবে দোলেশ্বর, আড়াকুল, শুভাট্যা, চুনকুরিয়াসহ ১০/১২ টি আসন ঘুরে কোথাও বিএনপির কোন এজেন্ট পাওয়া যায়নি। একটি জায়গায় শুধু হাতপাখার এজেন্টকে পাওয়া গেছে।
সকালের দিকে ভোটারদের কিছু লাইন পাওয়া গেলেও, সাড়ে ১০ টার পর কোন কেন্দ্রেই ভোটারদের লাইন চোখে পড়েনি।
৩ লাখ ১১ হাজার ৬৪৭ জন ভোটারের এ এলাকায়, ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত ৪টি নির্বাচনে বিএনপি জিতেছে ৩ বার, আর একবার আওয়ামী লীগ।