নির্বাচন

নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ এশীয় পর্যবেক্ষকদের

 নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ এশীয় পর্যবেক্ষকদের
নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ এশীয় পর্যবেক্ষকদের

অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।

কানাডা, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর্যবেক্ষকদের নিয়ে গঠিত ফোরামের প্রতিনিধিরা বলেন, বিশ্বের প্রধান গণতান্ত্রিক দেশগুলোর মতোই মান সম্পন্ন হয়েছে এ নির্বাচন।

সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত বেসরকারি ৩১টি সংগঠন ও ২৬ সংস্থার সমন্বয়ে গঠিত ইলেকশন মনিটরিং ফোরাম একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করে।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন সম্পর্কে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন ফোরামের প্রতিনিধিরা।

কলকাতা প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল ভট্টাচার্য বলেন, বিশ্বের প্রধান গণতান্ত্রিক দেশগুলোর মতো বাংলাদেশের নির্বাচনও সুষ্ঠু হয়েছে।

কানাডার লেবার মার্কেট প্ল্যানিং ও সিনিয়র পলিসি অ্যানালাইসিস তানিয়া দেওয়ান ফোস্টার নির্বাচন কমিশনের প্রশংসা করে বলেন, কানাডার মতো সুষ্ঠু ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। ঢাকায় অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কানাডার মতোই সুষ্ঠু নির্বাচন দেখলাম।

নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজির মিয়া বলেন, এই নির্বাচন প্রক্রিয়া থেকে নেপালেরও অনেক কিছু শেখার আছে।

নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য আরো বলেন, কোথাও আমাদের খারাপ কোনো কিছু চোখে পড়েনি। বাংলাদেশের নির্বাচন নেপালেরও অনেক কিছু শেখার আছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ