নির্বাচন

পুনঃনির্বাচনের সুযোগ নেই, ভোট পড়েছে ৮০ শতাংশ: সিইসি

কে এম নূরুল হুদা
কে এম নূরুল হুদা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে জানিয়ে— নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সোমবার নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

শান্তিপূর্ণ ভোট হলেও কিছু জায়গায় সহিংসতায় ১৪ জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন সিইসি।

সিইসি বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর জাতি মূলত ভোট উৎসবে মেতেছিল।

ভোটে কোনো অনিয়ম হয়নি জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবিও প্রত্যাখ্যান করেন সিইসি।

নতুন সরকার দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

গতকাল ৩০ ডিসেম্বর সারাদেশে ২৯৯টি আসনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সোমবার নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ব্রিফ্রিং করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। সারাদেশে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়েছেন জানিয়ে সবাই ভোট উৎসবে মেতে উঠেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

সব দলের অংশগ্রহণে বড় কোনো বিশৃঙ্খলা, সহিংসতা ছাড়া নির্বাচন শেষ করতে পারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশন।

এরপর ভোট কেন্দ্রের জাল ভোট, ভোট দিতে না পারাসহ ভোটের নানা অনিয়ম, অভিযোগ নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কে এম নরুল হুদা।

এ সময় তিনি বলেন, ভোটে অনিয়ম হয়নি।

ভোট কারচুপির অভিযোগ এনে জাতীয় ঐক্যফ্রন্ট পুনঃনির্বাচনের যে দাবি জানিয়েছে সেটাও প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৮৭.১৩ শতাংশ। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে সেটাই সর্বোচ্চ।

এবার সারা দেশে ভোটার ছিল ১০ কোটি ৪০ লাখের বেশি। সেই হিসেবে ৮০ শতাংশ ভোটের হার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।

গতকাল-রোববার দেশের ২৯৯ আসনে ৪০ হাজারের বেশি কেন্দ্রে ভোট চলাকালে সহিংসতা ও অনিয়মের কারণে ১৬টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ফল ঘোষণা করা হয়নি।

২৯৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন ২৫৯টি আসনে। তাদের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন। এ নিরঙ্কুশ জয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র সাতটি আসনে জয়ী হয়েছে।

কারচুপির অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করে নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ