নির্বাচন

নতুন সাংসদদের শপথ আগামীকাল

সংসদ
সংসদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রস্তুতি নিতে স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে স্পিকারকে চিঠি দেয় নির্বাচন কমিশন সচিবালয়।

এদিকে, একাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই নবনির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট তৈরি করে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল মঙ্গলবার সচিবালয়য়ে গণমাধ্যম কেন্দ্রে ডিএসআরএস সংলাপে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, গেজেট প্রকাশ হয়ে গেলে বৃহস্পতিবারই নতুন জনপ্রতিনিধিরা শপথ নেবেন।

ইনু বলেন, মহাজোট বিপুল ভোটে জয়লাভ করেছে- এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে।

আর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকালের মধ্যেই ২৯৮ আসনে নির্বাচিতদের নামের তালিকাসহ গেজেট প্রকাশ করা হবে।

ওবায়দুল কাদের বলেন, গেজেটের পরপরই এমপিদের শপথ, তারমধ্যে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। তারপর হবে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ