এ বছরের মার্চে সারাদেশে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।
হেলালুদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিবেচনায় নিয়ে মার্চে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। মার্চে নির্বাচন করতে হলে ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করতে হবে। প্রাথমিক পরিকল্পা অনুযায়ী ছয় ধাপে ৪৮৭টির বেশি উপজেলার নির্বাচন হবে।
তবে এই বিষয়ে নির্বাচন কমিশন এখনোও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও জানান ইসি সচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: