এবারো ধাপে ধাপে দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন-ইসি।
আগামী মার্চে এ নির্বাচনের ভোট করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এসএসসি পরীক্ষার পর মার্চে প্রথম ধাপের ভোট ভোটগ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।
এক্ষেত্রে চলতি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করা হতে পারে।
দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় এই নির্বাচনের প্রতিটি ধাপে একাধিক উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই তারা উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছেন।
এর অংশ হিসেবেই এর মধ্যেই দেশের সব উপজেলা পরিষদের সর্বশেষ তথ্য ইসিকে জানাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।