নির্বাচন

সংরক্ষিত মহিলা আসনের তফসিল ১৭ ফেব্রুয়ারি: ইসি সচিব

হেলালুদ্দীন আহমদ
হেলালুদ্দীন আহমদ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৭ ফেব্রুয়ারি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

এছাড়া আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং মার্চের প্রথম সপ্তাহ থেকে নির্বাচন শুরু হবে বলে জানান তিনি।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকতদের তিনি এ কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। এছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা ধাপে ধাপে করা হবে। এছাড়া সদর উপজেলার ভোট হবে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এর আগে বিকালে সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি বিষয়ে আলোচনায় বসেন নির্বাচন কমিশনাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ