নির্বাচন

ডিএনসিসির মেয়র পদে ভোটের সিদ্ধান্ত বিকেলে: সিইসি

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে - ডিএনসিসি মেয়র পদে উপনির্বানের বিষয়ে বিকেলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন - সিইসি কেএম নুরুল হুদা।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কেএম নুরুল হুদা বলেন, ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ (মঙ্গলবার) নেয়া হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কিছু দিন আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিছু বাস্তব অভিজ্ঞতা হয়েছে। কাজ করতে গিয়ে যেসব বিষয়ে ঘাটতি আছে বলে মনে হয়েছে, সেগুলো এ প্রশিক্ষণ থেকে জানার চেষ্টা করতে হবে।

এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ